ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেইজ এর মধ্যে পার্থক্য কি?

আজ আমরা আলোচনা করবো ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেইজ কি এবং এদের মাঝে কি কি পার্থক্য কড়াভাবে উপলব্ধি করা যায় সে সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নিই। ওয়েবসাইট কি? ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। যা ওয়েব সার্ভারে থাকে। ওয়েব পেইজ কি? এক ধরনের এইচটিএমএল ডকুমেন্টকে সাধারণত ওয়েব পেইজ বলা হয়। ইন্টারনেটের মাধ্যমে এবং ওয়েব ব্রাউজার এর সাহায্যে এটি সহজেই ব্যবহার করা যায়। আজকের দিনে বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করায় এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ওয়েব পেইজ ভিজিট করে। অনেকগুলি ওয়েব পেইজের সমষ্টির দ্বারা তৈরিকৃত ওয়েবসাইটের মূল ভিত্তি হলো এই ওয়েব পেইজ। আলাদা আলাদা ইউ আর এল অ্যাড্রেসের মাধ্যমে যে কেউ নির্দিষ্ট ওয়েব পেইজট গ্রাহকেরা ব্যবহার করতে পারে। প্রতিটি ওয়েব পেইজে বিভিন্ন ধরনের ইনফরমেশন, এইচটিএমএল ডকুমেন্ট লেখা থাকে। যার কারণে এটিকে এইচটিএমএল ডকুমেন্টও বলা হয়। এক্ষেত্রে অনেকসময় অন্যান্য প্রোগ্রামিং ভাষাও ব্যবহার হতে পারে। প্রতিটি ওয়েব পেইজকে ইউজারের সামনে প্রদর্শন করানোর জন্য পেইজটিকে সার্ভারের সাথে কানেক্ট করতে হয়। মূলত সেখানেই নির্দিষ্ট ওয়েবপেজের সমস্ত ডাটা জমা হয়। যার কারণে কোন ভিজিটর নির্দিষ্ট ওয়েবসাইটের ওয়েব পেইজে আসার পর সকল ডাটা দেখতে সক্ষম হয়। ল্যান্ডিং পেইজ কি? মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন পরিচালনার উদ্দেশ্যে তৈরি করা একটি স্ট্যাটিক ওয়েব পেইজকে সাধারণত ল্যান্ডিং পেইজ বলা হয়। গুগল, বিং, ইউটিউব এবং ফেসবুক পেইজ থেকে ভিজিটরদের লিড কালেক্ট করার জন্য এই ল্যান্ডিং পেইজ ব্যবহৃত হয়। যে পেইজে ‘অ্যাড’ এর মাধ্যমে ভিজিটরদের ল্যান্ড করানো হয় সেই পেইজ এই ল্যান্ডিং পেইজের আওতাধীন। লিড ক্যাপচার পেইজ, সিঙ্গেল প্রোপার্টি পেইজ, স্ট্যাটিং পেইজ এবং ডেসটিনেশন পেইজ হলো ল্যান্ডিং পেইজের পরিচিত সিনোনিম। এবার চলুন প্রাতিষ্ঠানিক সংজ্ঞার পাশাপাশি বিস্তারিত জানতে কন্টিনিউ করি। একটি ল্যান্ডিং পেইজ সাধারণত অনেকটা ওয়েব পেইজের মতোই হয়। পাশাপাশি এটি ওয়েব সাইটেরই একটি অংশও বটে। নির্দিষ্ট কোন টপিককে টার্গেট করা হয় ল্যান্ডিং পেইজ ডিজাইন করার উদ্দেশ্যে। কনভার্সন রেট বাড়ানোর এবং ওয়েব সাইটের সেলস বাড়ানোর মতো বড় বড় উদ্দেশ্যে হাসিলের ক্ষেত্রে এই ল্যান্ডিং পেইজ ব্যবহৃত হয়। সাথে ‘লিড/কাস্টমারের ডাটা’ এর মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি। যা পরবর্তীতে টার্গেটেড অডিয়েন্সে পরিনত হতে খুব একটা সময় নেয় না। এটি সাধারণত নির্দিষ্ট কোনো পন্যের মার্কেটিং এর জন্য তৈরি করা হয়। ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেইজ এর মধ্যে পার্থক্য কি? উপরের আলোচনা থেকে আপনি বুঝতেই পারছেন ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট দুটি ভিন্ন ভিন্ন দুটি অংশ। চলুন ব্যাপারটা সম্পর্কে খোলাসা ধারণা তৈরি করা যাক। ল্যান্ডিং পেইজের ক্ষেত্রে তথ্যের দিক দিয়ে অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া থাকে। অন্যদিকে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ব্যবসার ধরন সম্পর্কে সাধারণ আলোচনা থেকে শুরু করে অফারসহ পুরো কোম্পানি বা বিভিন্ন বিষয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। ল্যান্ডিং পেইজে অডিয়েন্স হিসেবে থাকে শুধু অফার সম্পর্কে আগ্রহী ব্যাক্তিরা। এর বাইরে কেউই তেমন একটা ল্যান্ডিং পেইজের অডিয়েন্স হিসেবে থাকে না। অন্যদিকে ওয়েবসাইটে সাধারণ বিষয় নিয়ে আগ্রহী ব্যাক্তিরাও অডিয়েন্সের কাতারে পড়তে পারে। হতে পারে তারা সাইটে জানার জন্য এসেছে কিংবা কোনো সার্ভিস বা পণ্য কেনার সিদ্ধান্ত নিতে এসেছে। ল্যান্ডিং পেইজের নেভিগেশনের ক্ষেত্রে লিমিটেড নেভিগেশনকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। অর্থ্যাৎ এতে নেভিগেশনের সংখ্যা একেবারেই কম থাকে। অন্যদিকে ওয়েবসাইটের ক্ষেত্রে সকল নেভিগেশনই গ্রহণযোগ্য। এক্ষেত্রে এর সংখ্যা অনেকও হতে পারে। ল্যান্ডিং পেইজের উদ্দেশ্য থাকে শুধুমাত্র অফারের পণ্য সেল করা। আবার ওয়েবসাইটের উদ্দেশ্য থাকে কোম্পানি বা সার্ভিস সম্পর্কে সকলকে জানানো। উপরে আলোচনাটি পড়ে নিশ্চয় বুঝতে পেরেছেন দুটি একেবারেই আলাদা অংশ এবং দু’টোর উদ্দেশ্যই আলাদা আলাদা। আপনার ওয়েবসাইটের দর্শক হলো তারাই যারা আপনার ব্যবসার ধরন এবং আপনার দেওয়া পণ্য এবং সার্ভিসের প্রতি আগ্রহী৷ উদাহরণস্বরূপ, আপনার ফ্যাশন সম্পর্কিত সাইটে ফ্যাশনের দিকে আগ্রহী ব্যাক্তিরা বিভিন্ন বিষয় সম্পর্কে আরো জানতে বা আপনার অনলাইন স্টোর ব্রাউজ করতে আপনার ওয়েবসাইটে যেতে পারে। অপরদিকে একটি ল্যান্ডিং পেইজ আপনাকে আরো লক্ষ্যযুক্ত গ্রাহকের কাছে পৌঁছানোর চেষ্টা করে থাকে। এই দলে উক্ত বিষয় সম্পর্কে ইতিমধ্যেই জানা ব্যাক্তিরাই বেশি থাকে। অর্থ্যাৎ তারা আগেভাগেই সেই সার্ভিস, সেই প্রোডাক্ট, সেই অফার সম্পর্কে জানে কিংবা জেনে এসেছে। বর্তমানে ল্যান্ডিং পেইজে ভিজিট করার মূল উদ্দেশ্য হলো অফারটি সম্পর্কে আরেকটু নিশ্চিত হয়ে নেওয়া এবং প্রোডাক্ট বা সার্ভিসটি কিনে নেওয়া। ধরুন, কেউ একজন তাদের এলাকায় ওয়েব ডিজাইনার খুঁজছেন। সার্চ রেজাল্টে তারা ল্যান্ডিং পেইজ খুঁজছেন এবং খুঁজে পেয়েছেনও বটে। পূর্বে থেকেই জানার কারণে পরবর্তীতে তারা উক্ত অফার সম্পর্কে আরেকটু নিশ্চিত হয়ে অর্ডারটি প্লেইস করে দিলেন। আশা করি আপনি একটি ল্যান্ডিং পেইজ এবং একটি ওয়েবসাইটের মধ্যে প্রধান পার্থক্যগুলি সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরেছেন। চলুন এবার এগুলি ব্যবহারের সঠিক সময় সম্পর্কে আলোচনা করি। ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেইজ কখন, কি কাজে ব্যবহৃত হয়? উপরের তথ্যের পরিপ্রেক্ষিতে বলা যায়, একটি ওয়েবসাইট হলো অডিয়েন্সকে আপনার ব্যবসা বা ব্র্যান্ড সম্পর্কে জানানোর সর্বোত্তম উপায়। আপনি আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করতে, ব্র্যান্ড সচেতনতা বাড়াতে এবং অন্যান্য ধাপগুলিকে পরিপূর্ণ করতে আপনার ওয়েবসাইটটিকে ব্যবহার করতে পারেন। মূলত আপনার ওয়েবসাইট হলো আপনার ব্র্যান্ডের গল্প বলার এবং আপনার পণ্য বা সেবা প্রদানের কারণ ব্যাখ্যা করার আদর্শ জায়গা। আপনার ব্যবসা সম্পর্কে ব্যবহারকারীদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে একটি পারফেক্ট মাধ্যম হলো এই ওয়েবসাইট। একটি ওয়েবসাইটকে কিভাবে সাজাবেন? একটি ওয়েবসাইট ল্যান্ডিং পেইজের চেয়ে অনেক বেশ লম্বা হওয়ার ফলে একসাথে অনেক তথ্য প্রদান করা সম্ভব হয়। একটি ওয়েবসাইটে আপনি যেভাবে নিজের ব্র্যান্ডের গল্প বলতে পারেনঃ- About Page: এবাউট পেইজে আপনি আপনার নিজের কথা, আপনার মিশনের কথা, মূল্যবোধ এবং প্রেরণা ব্যাখ্যা করতে পারেন। FAQ Page: এই পেইজে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে ব্যবহারকারীদের জনপ্রিয় এবং বহুল আলোচিত বেশকিছু প্রশ্নের উত্তর দিয়ে দিন। Contact Page: পাশাপাশি বিভিন্ন প্রশ্ন কিংবা বিষয় সম্পর্কে জানতে মানুষকে যোগাযোগ করার সুযোগ করে দিন এই পেইজের মাধ্যমে। একটি ওয়েবসাইটের জন্য যেসব পেইজ খুবই প্রয়োজনীয়ঃ- প্রোডাক্টের ধরুন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করে সেসব প্রোডাক্টের ডেসক্রিপশন রেডি করুন এবং তা আপলোড করুন। আপনার দেওয়া প্রতিটি সার্ভিস সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন যাতে ব্যবহারকারীরা সেগুলি আরো সহজে খুঁজে পেতে পারে। আপনি তাদের কাছাকাছি যে লোকেশনগুলি ব্যবহার করে সার্ভিস দিয়ে থাকেন, সেগুলি এড করুন। যাতে গ্রাহকের খুু্ঁজে পেতে সমস্যা না হয়। গ্রাহকের সাথে যোগাযোগের জন্য তাদের মতামত জানার জন্য ফোরামের ব্যবস্থা করুন। আপনার ওয়েবসাইটের এরইও করে নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের রয়েছে সুদক্ষ এস ই ও এক্সপার্ট কিভাবে ল্যান্ডিং পেইজ সাজাবেন? চলুন ল্যান্ডিং পেইজ সাজানোর টেকনিক বা টিপস সম্পর্কে জেনে নিই। ল্যান্ডিং পেইজের পোস্ট হেডলাইনে আপনি আসল সুবিধা ছাড়াও অন্যান্য সুবিধা গুলো সম্পর্কে বলতে পারেন। আপনার প্রোডাক্টের সাথে যদি আপনি কোনো ফ্রি অফারের ব্যবস্থা করে থাকেন তবে এখানে তা উল্লেখ করে দিতে পারেন। সূচনা পর্বে ২/৪ তা লাইন এর মাধ্যমে পুরো পেইজে কি কি উল্লেখ করবেন তার সারমর্ম এড করে দিতে পারেন। পরবর্তীতে প্রতিটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করুন। ধীরে ধীরে আপনার অফারটা ট্রাফিকের কাছে গুরুত্বের সাথে সামনে আনুন। আসল কথায় চলে আসার চেষ্টা
ক্রিয়েটিভ এজেন্সি বেছে নেয়ার ৫ টি গুরুত্বপূর্ণ টিপস

আপনি কি একজন ব্যস্ত উদ্যোক্তা? আপনি কি আপনার ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন? আপনার এক্সপার্টিস এর কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কি আপনাকে আপনার ব্যবসা ম্যানেজ করতে হচ্ছে? আর যদি আপনি আপনার স্টার্টাপের প্রাথমিক পর্যায়ে থাকেন, তাহলে আপনার জন্য ইন-হাউজ টিম গড়ে তোলাও অনেক ব্যয় সাপেক্ষ্য। সেক্ষেত্রে নামকরা কোন এজেন্সির সহায়তা নেওয়া হবে সাশ্রয়ী এবং আপনার ব্যবসার জন্য লাভজনক। আপনি বাংলাদেশের এমন অনেক বিখ্যাত এজেন্সি বা কোম্পানি পাবেন যারা আপনাকে সেবা দিতে ইচ্ছুক। আপনি কীভাবে বুঝবেন যে কোন ডিজিটাল মার্কেটিং এজেন্সিটি আপনার ব্যাবসার জন্য উপযুক্ত? কোন ক্রিয়েটিভ এজেন্সি বাছাই করার আগে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। এবং তা আপনি কোন ধরণের ব্যবসায় পরিচালনা করছেন তার উপর নির্ভর করে। আপনার ওয়েব ডেভেলপমেন্ট/অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা ব্র্যান্ডিং/মার্কেটিং অথবা অ্যাডভারটাইজিং যে প্রয়োজনেই হোক না কেন, সেরা ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং কোম্পানি বাছাই করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং, আপনার মনে একটি প্রশ্ন উঠতে পারে, “আমি কীভাবে সঠিক ক্রিয়েটিভ এজেন্সিটিকে বেছে নেব?” একটু সময় নিন এবং আমাদের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন! একটু পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, এর জন্য আপনা কি করা দরকার। কারণ এই ব্লগপোষ্টটির উদ্দেশ্যই একটা আপনাকে সম্পূর্ণরূপে কোন ডিজিটাল মার্কেটিং কোম্পানি আপনার প্রজেক্টের জন্য উপযুক্ত কি না সেই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট করে তোলা। ক্রিয়েটিভ এজেন্সি নির্বাচনের আগে আপনার যা বিবেচনা করা উচিতঃ ইন্ডাস্ট্রি দক্ষতাঃ মনে করুন আপনি বাংলাদেশের সেরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি খুঁজছেন। আপনি কিভাবে সঠিকভাবে নির্বাচন করবেন? প্রথম জিনিস, আপনাকে কোম্পানির ক্রিয়েটিভ দক্ষতা বিবেচনা করা উচিত। আপনি কোম্পানির এমপ্লয়িদের প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইনের প্রাসঙ্গিক ক্রিয়েটিভ অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞান গবেষণা করে তাদের সম্ভাবনা মূল্যায়ন করতে পারেন। যদি তারা আপনার পছন্দসই এক্সপার্ট দিতে যথেষ্ট সক্ষম না হয় তবে এটি আপনার ব্যাবসার জন্য সঠিক নয়। সুতরাং আমরা আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের এজেন্সি বা কোম্পানির প্রাসঙ্গিক দক্ষতা বের করার জন্য আপনাকে উত্সাহিত করবো। একটি এজেন্সি কি কি সার্ভিস দিচ্ছে সেটা নির্ভর করে তাদের কাজ এবং তাদের প্রিমিয়াম প্রোজেক্ট সরবরাহের মাধ্যমে।বুদ্ধির সাথে বিনিয়োগ করুন, এমন একটি এজেন্সি বেছে নিন যা আপনার ব্যবসা / ব্র্যান্ডের শীর্ষস্থানীয়সেবাগুলি সরবরাহ করার ক্ষেত্রে শীর্ষস্থানীয়। বৈচিত্র্যময় পোর্টফোলিওঃ ক্রিয়েটিভ এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবার আগে, আপনি সিদ্ধান্ত নেবেন যে এজেন্সিটি আপনার ব্যাবসার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা তার পোর্টফোলিও দ্বারা বিচার করে। শুধু ভাবুন, আপনি যখন আপনার শরীরের গঠন এবং লাইফস্টাইল এর সাথে মেলে এমন পোশাক কিনতে যান, আপনাকে অবশ্যই স্টক থেকে সেরা পণ্যগুলির একটি বেছে নিতে হবে। বিভিন্ন সংগ্রহের ভিড়ে আপনি এমন পণ্যতে বিনিয়োগ করবেন যা আপনার পক্ষে সবচেয়ে বেশি উপযুক্ত। এবং আপনার এই একই চিন্তাভাবনা আপনার ব্যাবসার ক্ষেত্রেও প্রয়োগ করা গুরুত্বপূর্ণ । একজন বুদ্ধিমান ব্যাবসায়ী মালিক হিসাবে প্রথমে আপনার নির্বাচিত সেরা এজেন্সিগুলির পোর্টফোলিওগুলি দেখতে হবে। তারা এখন পর্যন্ত কি ধরণের প্রিমিয়াম সেবা প্রদান করে আসছে, তাদের কাজের প্রক্রিয়া কেমন, কোয়ালিটি কেমন এবং ক্লায়েন্টের সন্তুষ্টি পর্যালোচনা ইত্যাদি, বিশ্লেষণ করে একটি নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ এজেন্সিতে বিনিয়োগ করুন। তবে আপনাকে অবশ্যই দেখতে হবে যে, কোম্পনিটির পোর্টফোলিও আপনার ব্যবসার কাঠামোর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট এর তুলনায় আয় বাড়াতে সহায়ক কিনা। আপনার স্বপ্নের ব্যাবসার উন্নতিতে ক্রিয়েটিভ এজেন্সি গুলি কিভাবে তাদের কাজ সম্পন্ন করতে পারে সে সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনার প্রশ্নটি হতে পারে কী সন্ধান করতে হবে ক্রিয়েটিভ এজেন্সিতে? সেটা জানার প্রয়োজনে বিভিন্ন পোর্টফোলিও পর্যালোচনা করে দেখাটাই প্রধান উপায় হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মটিতে আপনার জন্য মূল বিবেচ্য বিষয় বলে মনে করা হচ্ছে। সুতরাং কোনো ফাইনাল চিন্তা করার আগে পোর্টফোলিওটি দেখুন। বর্তমানে এখন প্রায় সব এজেন্সির ফেসবুক পেজ রয়েছে । এর মাঝে কিছু এজেন্সি ফেসবুক মার্কেটিং করেই শুধু তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছে কিন্তু খেয়াল করে দেখবেন তাদের নিজেদেরই ওয়েসাইট নেই, তাহলে আপনি অবশ্যই তাদের হায়ার করতে যাবেন না। আবার আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যাদের সার্ভিস নিচ্ছেন তাদের রিভিও কেমন? তাদের অতীতের কাজের এক্সপেরিয়ান্স কেমন। আপনাকে আবশ্যই প্রত্যেকটি বিষয় খুব সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে। মূল সার্ভিস এবং কর্মদক্ষতাঃ কোনো এজেন্সিতে যাওয়ার সময় আপনাকে বুঝতে হবে যে ব্যাবসার উন্নয়নে ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি কি করে। একটি এজেন্সির মূল সেবাগুলি এবং তাদের ভালো মানের প্রোজেক্টগুলি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি এজেন্সির ডিজাইন টিম, ডিজিটাল মার্কেটিং টিম, বিজ্ঞাপন টিম, ওয়েব ডিজাইন টিম বা ওয়েব ডেভলপমেন্ট টিম তাদের প্রত্যেকের নিজস্ব সেবার তালিকা রয়েছে। আপনি সহজেই একটি এজেন্সির ওয়েবসাইট থেকে তাদের মূল সেবা সম্পর্কে তথ্য পেতে পারেন। সার্ভিসগুলি কতটা কার্যকর এবং সেগুলি আপনার প্রয়োজনীয়তার সাথে প্রাসঙ্গিক কিনা তা পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। কোন ক্রিয়েটিভ এজেন্সি সেরা হওয়া সত্ত্বেও যদি তাদের সার্ভিস আপনার চাহিদা যথাযতভাবে পূরণ করতে না পারে তবে অবশ্যই এটি আপনার পক্ষে উপযুক্ত নয়। কোনো এজেন্সি তাদের প্যাকেজিং পরিকল্পনায় যে সার্ভিস গুলি দিয়েছে সেগুলি আপনার কাঙ্ক্ষিত ব্যবসায়িক প্রকল্পের সাথে পুরোপুরি সম্পর্কিত কিনা তা নিশ্চিত করা হলো মূল বিষয়। মনে করুন আপনি আপনার বিজ্ঞাপন এজেন্সি প্রোজেক্টটি চালানোর জন্য কোনো স্মার্ট এজেন্সির সন্ধান করছেন। সেক্ষেত্রে প্লটটি তৈরি করতে আপনাকে কোনো বিজ্ঞাপন এজেন্সি নির্বাচন করার মানদণ্ডটি দেখতে হবে। শুধু তাই নয়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো এগিয়ে নিতে সেই সার্ভিসগুলির শক্তিও একটি উল্লেখযোগ্য বিবেচ্য বিষয়। যোগাযোগব্যবস্থাঃ একটি ডিজিটাল এজেন্সিকে অবশ্যই আপনার পরিকল্পনা, স্বপ্ন সঠিকভাবে বুঝতে হবে। আপনার ব্যবসার বর্তমান পরিস্থিতি, আপনার স্বল্প-মেয়াদী লক্ষ্য, মধ্য-মেয়াদী এবং দীর্ঘমেয়াদে আপনার ব্যবসায় লক্ষ্য অবশ্যই এজেন্সিকে জানতে হবে। কেবলমাত্র একটি কারণ যা আপনার এবং আপনার এজেন্সিটির মধ্যে একটি দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করতে সহায়তা করে তা হল যোগাযোগ। সুতরাং, নিঃসন্দেহে, কোনো এজেন্সি থেকে আপনি যে ধরনের সেবা গ্রহণ করেন, যোগাযোগ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং নিশ্চিত হয়ে নিন যে তাদের মধ্যে যোগাযোগের ভাল দক্ষতা আছ কিনা। অবশ্যই খেয়াল করতে হবে তারা সহজেই আপনার ব্যবসা বুঝতে পারে কিনা এবং আপনার প্রয়োজন অনুসারে কাজ করতে পারবে। জরুরী প্রয়োজনে একটি সঙ্কটজনক পরিস্থিতি পরিচালনা করার জন্য ক্রিয়েটিভ এজেন্সির কার্যকর যোগাযোগ খুব ই গুরুত্বপূর্ণ। কখনো কখনো, আপনার ব্যবসাটি ভালোভাবে পরিচালনা করতে আপনার জরুরি সমস্যা সমাধানের প্রয়োজন হতে পারে। সুতরাং, এমন কোনো এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হোন যারা যে কোনো সময় যোগাযোগ করতে প্রস্তুত এবং যারা প্রোফেশনাল সম্পর্ক বজায় রাখে। বাজেট ফ্রেন্ডলি প্যাকেজঃ যেহেতু আপনি অর্থ ব্যয় করছেন, আপনার বিনিয়োগের বিনিময়ে আপনি কতটা রির্টান পেতে পারেন তাও জানা জরুরি। আপনি সবে শুরু করেছেন বা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন তাও বিবেচনাধীন। আপনার ব্যবসার পরিচালনার সময় খরচ কমে গেলে আপনার আয় এর মাত্রা বাড়বে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মার্কেটিং এজেন্সি বাছাই করার আগে আমাদের মতামত হলো, আপনার ব্যাবসায় একটা এজেন্সি কতটা ভ্যালু বাড়াবে সেটা খেয়াল করবেন। সাশ্রয়ী মূল্যের বাজেটও আপনার বিবেচনায় রাখা উচিত। একটি চুক্তি এমনভাবে করুন, যাতে এটি ভাল মানের হয়, এবং এর জন্য সময় নিয়ে চিন্তা করতে পারেন। মনে রাখবেন, একটি সুপরিচিত মার্কেটিংকোম্পারি আপনার ব্যবসায়িক সফলতায় অনেকভাবেই সহযোগিতা করতে পারে। ভালো